পারলে একটা বেকার ছেলের হাত ধরে রেখো। যখন সাফল্য অর্জন করবে, তার সাফল্যের কারন হবে তুমি ।— স্যার হুমায়ুন ফরিদী
আপনি কোন বিষয়ে ভালো, কোন বিষয়ে আপনার প্রতিভা রয়েছে সেটি আপনাকেই যাচাই করতে হবে। অর্থাৎ আপনি যে ফিল্ডে বেশি আগ্রহী, সে ফিল্ড ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে বেছে নেয়াই উত্তম। আপনার কোডিং ভালো লাগলে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এন্ড্রয়েড ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কিংবা গেম ডেভেলপমেন্ট বেছে নিতে পারেন। আবার আকাআকি ভালো লাগলে, অর্থাৎ গ্রাফিক নিয়ে আগ্রহ থাকলে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন, ভিডিও এডিটিং বেছে নিতে পারেন। লেখালেখির অভ্যাস থাকলে কন্টেন্ট রাইটিং, রিপোর্ট রাইটিং, ওয়েব কন্টেন্ট রাইটিং বেছে নিতে পারেন। এরকম ভাবে মিউজিক, ফটোগ্রাফি ভালো লাগলে সেটা নিয়েও ফ্রিল্যান্সিং করতে পারবেন। মূলত কোন সেক্টর নিয়ে কাজ করবেন সেটার উত্তর আপনার নিজেকেই খুজে বের করতে হবে।

No comments:
Post a Comment